এবার গুরু রাঁধাবার মৎসকুমারী নোরা!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭:৪৭

বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। এবার প্রকাশ্যে এলো তার ‘ড্যান্স মেরি রানি’।

ইন্ডিয়া ডটকমের খবর, এবারও নিরাশ করলেন না নোরা ফাতেহি। আজ টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে পাঞ্জাবি শিল্পী গুরু রাঁধাবা ও জারাহ এস খানের নতুন গান ‘ড্যান্স মেরি রানি’। ৩ মিনিট ৪২ সেকেন্ড দীর্ঘ এই গানে গুরুর সঙ্গে নেচেছেন নোরা।

‘ড্যান্স মেরি রানি’ গানের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

গানের গুরুতে দেখা যায়, নোরা একজন মৎসকুমারী। প্রথম দেখাতেই তার প্রেমে পড়েন গুরু। এই গানেও নোরার নাচ দর্শকের হৃদয় জয় করেছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বসকো লেসলি মার্টিস। রশ্মি বৈরাগের কথায় সুর দিয়েছেন তানিশক বাগচি।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/G-XMiVMlLRI" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ইত্তেফাক/বিএএফ