জামালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৮:৪৭

জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো.চাঁন মিয়া (৬৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ডিসেম্বর)সদর উপজেলার কামাল খান মোড়ে এ ঘটনা ঘটে। এই সময় ভ্যানে থাকা অপর দুই মহিলা যাত্রীও আহত হয়। নারায়ণপুর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান চালক সদর উপজেলার তিতপল্লা পশ্চিমপাড়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই রফিকুল ইসলাম জানান,  কামালখান বাজার থেকে ভ্যানচালক মো.চাঁন মিয়া দুইজন যাত্রী নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠার সময় দিগপাইত থেকে জামালপুরগামী  দ্রুতগতি সম্পন্ন একটি পিক-আপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

ইত্তেফাক/ ইআ