‘অপশক্তির সঙ্গে সরকার গঠনকারীরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নয়’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ২১:৪৮

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে। স্বাধীনতাবিরোধীদের নিয়ে যারা জোট করে। সরকার গঠন করে। তারা কোনভাবেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে পারে না।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উৎসবে জেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। রাজনৈতিকভাবেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করে লক্ষে পৌঁছাতে হবে।

আমির হোসেন আমু আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্র প্রধানরা শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন। এই স্বীকৃত বিষয়টিকে এখনও যারা মিথ্যা করে বেড়াচ্ছেন। তারাও একদিন ইতিহাসের আস্তাকুড়ে যাবেন।

 

ইত্তেফাক/এমএএম