ডাকসুর সাইকেল পেলো ঢাবির ১০০ শিক্ষার্থী

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:০৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একশত শিক্ষার্থীকে ১০০ বাই সাইকেল প্রদান করা হয়েছে। 

ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে এসব সাইকেল দেওয়া হয়। 

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তির পায়রা চত্বরে এ সাইকেল প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, সাইকেল প্রদানের মাধ্যমে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লক্ষণীয় মাত্রায় ভূমিকা রাখবে। কারণ এটি একটি শৃঙ্খলার বহিঃপ্রকাশ। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থাকবে ওয়েল কানেক্টেড। 

ডাকসু সদস্য নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেবেকা সুলতানা, নাভানা গ্রুপের সিইও ওয়াহেদ আজিজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ইত্তেফাক/এএএম