স্বাধীনতার গল্প নিয়ে ‘রোড টু সিক্সটিন ডিসেম্বর’

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১:১১

স্বাধীনতার প্রেক্ষাপট ও গল্প নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রঙ্গভূমির থিয়েট্রিক্যাল পারফরম্যান্স ‘রোড টু সিক্সটিন ডিসেম্বর’ এর প্রদর্শনী শেষ হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি ছিলো ‘রোড টু সিক্সটিন ডিসেম্বর’ এর দ্বিতীয় প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এই প্রদর্শনীর আয়োজন করে।

গত ১৭ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে পারফরম্যান্সটির প্রথম প্রদর্শনী হয়। এর পরিকল্পনা এবং নির্মাণে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মাসফিকুল হাসান টনি। নির্মাণ সহযোগী একই বিভাগের শিক্ষার্থী সোলায়মান খান আপন।

ছবি: ইত্তেফাক

নাটকে দেখা যায়, ১৯৪৭ সালের দেশ ভাগ থেকে শুরু করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ের বিচ্ছিন্ন সব ঘটনা। বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন এবং এর জবাবে বাঙালির আন্দোলন, সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়।

দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নাটকটি সত্যিই প্রশংসনীয়। বাঙালির ওপর নির্যাতন ও এর জবাবে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন দেহে যেন কাটা নেয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানে বুকটা ভরে যায়। কীভাবে স্বাধীনতা আসলো তা আমাদের মতো নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এমন নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইত্তেফাক/এএএম