ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অতিরিক্ত যাত্রী বোঝাই বাস থেকে পড়ে গিয়ে মো. নূরুজ্জামান (২৮) এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার গোগদ ইসলামাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নুরুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ভোলাচং গ্রামের আফরোজ মিয়ার ছেলে।
বাসের যাত্রীরা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী দিগন্ত খুশি পরিবহন (কুমিল্লা-ব-০৫-০০৪৭) বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিলো। হেলপারকে বার বার না করার পরেও তিনি বাসটিতে আরো যাত্রী তুলছিলেন। পরে শাহাবাজপুর গোগদ নামক স্থানে বাসটি আসলে বাসের দরজায় অতিরিক্ত যাত্রীদের চাপে হেলপার বাস থেকে পড়ে এই বাসের চাক্কায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এনএ
