করোনা শনাক্তের হার আরও বাড়লো 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৬:৩৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এছাড়া ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে গতকাল ছিলো ২৯১ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৮৭ গতকাল ছিলো ১ দশমিক ৩৯ শতাংশ।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৮১ জন গতকাল ছিলো ২৬৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।    

ইত্তেফাক/এসআই