বিছানায় ২ শিশু সন্তানের লাশ, রশিতে ঝুলছেন মা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২০:১৯

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিসে কক্ষের বিছানায় দু’শিশু সন্তানের লাশের ও  মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়েছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার লাশসহ পুলিশ বাড়ি ঘিরে রাখে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এই তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘরে একটি রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শহিদুল হকের  স্ত্রী জিসান আকতারের লাশ দেখা গেছে। এছাড়া বিছানায় দেখা গেছে তাদের  দুই শিশুকন্যা সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিন (২)এর লাশ। বিকাল ৫টার দিকে তাদের মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা কলা হচ্ছে। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দেখা গেছে, রুমের দরজা ভেতর থেকে বন্ধ। খাটে দুই কন্যাশিশুর লাশহ পড়ে আছে। আর তাদের মায়ের লাশ ঝুলছিল ফ্যানের সঙ্গে। তিনি আরও জানান, কী কারণে এমন ঘটনা ঘটলো, তা এখনো জানা যায়নি। রহস্য উদ্ঘাটন করতে  সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে সবকিছু সুক্ষ্মভাবে নিরীক্ষা করে দেখা হবে। 

ইত্তেফাক/এনই