যুক্তরাষ্ট্রের এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং গীতিকার বিলি আইলিশ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিস্ফোরক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ২০ বছর বয়সী এই মার্কিন তারকার দেওয়া বক্তব্য নিয়ে চলছে আলোচনা।
'সিরিয়াস এক্সএম'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সত্যি কথা বলতে কি, আমি প্রচুর পর্নো ছবি দেখতাম। আমি এখন মনে করি, বাস্তবেই তা আমার ব্রেনকে ধ্বংস করে দিয়েছে। এখন আমি ভয়াবহভাবে বিপর্যস্ত হয়ে যাই- এই ভেবে যে, আমি এত বেশি পর্নো আসক্ত ছিলাম। এসব পর্নো আসক্তি এবং এসব ছবি দেখার কারণে টিনেজ, যুবক বা প্রাপ্ত বয়স্কদের মধ্যেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মাত্র ১১ বছর বয়স থেকেই পর্নো ছবির প্রতি আসক্ত হয়ে পড়ি আমি। তারপর একটানা এসব ছবি দেখেছি। বলেছেন, এ জন্য এখন নিজের ওপর ভীষণ রাগ হয়। একজন মেয়ে হিসেবে আমি মনে করি পর্নো ছবি হলো একটি অসম্মানের বিষয়।’
বিলি আইলিশের ভাষায়, ‘অতিরিক্ত পর্ন দেখবার ফলে দুঃস্বপ্ন দেখেছেন তিনি। আমি ভেবেছিলাম এগুলোই ঠিক, এগুলোর প্রতি আমার আকর্ষণ থাকাটা জরুরি। কিন্তু পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তা অত্যন্ত হিংস্র এবং অপমানজনক।’ বিশেষ করে নারীর শরীর এবং যৌনতাকে সেখানে যেভাবে দেখানো হয় তার কঠোর সমালোচনা করেন ‘ব্যাড গাই’ খ্যাত গায়িকা।
উল্লেখ্য, বিলি আইলিশ নিজের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘হ্যাপিয়ার দ্যান এভার বিলি’-তে গায়িকা গানও তৈরি করেছেন নিজের পর্ন আসক্তি নিয়ে। ভাঙা সম্পর্কের পর বাড়িতে একা থেকে কেমনভাবে পর্ন দেখে দেখে ধ্বংসের পথে এগিয়েছেন তিনি, তা উঠে এসেছে সেই গানে। ২০২১ সালের অন্যতম জনপ্রিয় অ্যালবাম এটি।
ইত্তেফাক/বিএএফ

১৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিন্ন!