সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার ইউনিক এলাকার রাঙা সোয়েটার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সোয়েটার কারখানায় আগুনের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এসময় প্রায় দেড় ঘণ্টা চালিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে কারখানাটিতে ডাম্পিংয়ের কাজ চলছে।
আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি।
