চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর চকবাজারের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি এ ঘটনায় হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন।’

আরও পড়ুন: সরকারের ব্যর্থতায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে: মির্জা ফখরুল

কাদের বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনার পর সরকার কোনো আলস্য করেনি।’

তিনি বলেন, ‘পুরান ঢাকার রাস্তা সরু, মানুষের ঘিঞ্জি পরিবেশের কারণে সঠিকভাবে যান চলাচল করতে পারে না। এখানে প্রচুর কেমিক্যাল ছিল। এজন্য হতাহতের সংখ্যা বেড়েছে।’ বাসস

ইত্তেফাক/কেকে