ইতিহাস, ঐতিহ্যে, সংগ্রাম ও সফলতায় ৬৯ বছরে দৈনিক ইত্তেফাক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১:৪৮ পিএম

নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ পার হয়ে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল থেকে শুভেচ্ছা জানাতে ইত্তেফাক প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, দেশের গণ্যমান্য ব্যক্তি বর্গ। উপস্থিত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহীনির উর্ধতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি , বিভিন্ন প্রতিষ্ঠানের সংবাদিক, ব্যবসায়ী ইত্তেফাকের পাঠক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ ।