গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মোকছেদুল ইসলাম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকছেদুল রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের ওমর আলীর ছেলে।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানায়, শুক্রবার বিকেলে যাত্রীবাহী একটি বাস পলাশবাড়ী উপজেলা শহর থেকে গাইবান্ধা যাচ্ছিল। বাসটি পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রীজ এলাকায় পৌঁছিলে বাসটির সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় ভয়ে বাসযাত্রী ওই যুবক চলন্ত বাস থেকে লাফ দেন। এতে একই বাসের পিছনের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার উপ-পরিদর্শক আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এনিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
