পাঞ্জাবের জোড়া লাগানো দুই ভাই পেলেন সরকারি চাকরি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭

সোহনা-মোহনা ভারতের অমৃতসারের যমজ ভাই। যময হলেও তাদের একটি শরীর। দুই পা, চার হাত, দুই মাথা এবং দুটি আলাদা সত্ত্বা। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন মানুষ আরও আছে। বেঁচে থাকার জন্য তাদের লড়াই করতে হয়। সেই বাধা কাটিয়ে এবার সবাইকে অবাক করলেন সোহনা-মোহনা।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, অমৃতসারের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই দুই ভাই ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন এগিয়ে।

রাজ্যের আইটিআই থেকে ডিপ্লোমা করেছেন তারা। কয়েকদিন আগেই ১৯ বছর বয়সী সোহনা ও মোহনা পেয়েছেন সরকারি চাকরি। পাঞ্জাব সরকারের স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডে তাদের চাকরি হয়েছে। মাসিক ২০ হাজার রুপি বেতনে কাজে যোগ দিয়েছেন এই দুই তরুণ।

কর্তৃপক্ষ জানায়, খবর পেয়েছিলাম বিশেষভাবে সক্ষম এই দুই ভাই আইটিআই থেকে ডিপ্লোমা করছে। তারা ইলেক্ট্রিশিয়ান হতে চান। এই কাজে যথেষ্ট ঝুঁকিও আছে। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা নেওয়া হয়। সোহনার জ্ঞান খুব ভালো। তাকে সহায়তা করবে মোহনা।

ইত্তেফাক/টিআর