‘রিয়াজউদ্দিন আহমেদ ছিলেন একজন আদর্শবান সাংবাদিক’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:২১

একুশে পদক প্রাপ্ত সাংবাদিক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রয়াত রিয়াজউদ্দিন আহমেদ ছিলেন একজন আদর্শবান ও জনপ্রিয় সাংবাদিক। তিনি গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত অধিকার আদায়ের সংগ্রামে নিরলসভাবে কাজ করেছেন। 

শনিবার (২৫ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রয়াত সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এ কথা বলেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। 

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম কর্মীদের অভিভাবক হিসেবে বারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নে।

 

ইত্তেফাক/এমএএম