ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে ‘২৫ তম সামিট কাপ গলফ টুর্নামেন্ট ২০২১’ কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) এ টুর্নামেন্ট শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. সাইফুল আলম প্রধান। এ সময় তিনি কুর্মিটোলা গলফ ক্লাবের ‘ব্যাংকুয়েট হল’ এ বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.)এমপি ও সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে উইনার মি. সাদাব ইকবাল সিদ্দিকী, রানার আপ মি. সালমান খান ও লেডিস উইনার জায়মা বিতে হোসেন (অহনা)।
এছাড়া কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লে. কর্নেল এম এম গোলাম মোহায়মেন (অব.), সামিট গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সামরিক–বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

