আমির সিরাজীর অবস্থার উন্নতি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৩:০৩

গুরুতর অসুস্হ অবস্হায় চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগের চেয়ে তার অবস্হা অনেকটাই ভালো।—বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে হাবিব সিরাজী।

তিনি (গতকাল) বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত ফুসফুসে শ্বাসকষ্টজনিত কারণে আব্বাকে হসপিটালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে আব্বার অবস্হা আগের চেয়ে এখন ভালো। অনেকটাই উন্নতির দিকে। চিকিত্সকরা বিপদ কেটে গেছে বলে জানিয়েছেন। সবার কাছে দোয়া চাই আব্বার জন্য। আমাদের পরিবারের প্রতিটি সদস্য, আব্বার সঙ্গে এবং আব্বার চিকিত্সার সঙ্গে সম্পৃক্ত, আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ।’ তবে আমির সিরাজী এখনো অজ্ঞান রয়েছেন। তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে হবে বলে চিকিত্সকরা জানিয়েছেন। উল্লেখ্য, মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’ সিনেমায় মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় আমির সিরাজীর। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।


ইত্তেফাক/এনএ

এ সম্পর্কিত আরও পড়ুন