‘অভিযান-১০ লঞ্চটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ছিলো না’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৫

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেইনেন্স বিভাগের পরিচালক লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান (পিএসসি) বলেছেন, ‘ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ এ পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ছিলোনা। যদি থাকতো তাহলে এতো হতাহত হতোনা।’ রবিবার (২৬ ডিসেম্বর) বেলা সারে ১২ টার দিকে ঝালকাঠিতে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শন করতে এসে সংবাদকর্মী উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। 

কর্নেল জিল্লুর বলেন, ‘জাহাজের চালক বা স্টাফরা অতি দ্রুত লঞ্চটি কিনারায় ভিড়িয়ে নোঙর করতো তাহলে বহুযাত্রী মাটিতে নামতে সুযোগ পেতো। কিন্তু সে কাজটিও লঞ্চের চালক ও স্টাফরা করেনি’। 

তিনি আরও বলেন, ‘নদীর পানি ব্যবহার করেই পাম্প মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করা যেতো, সেটিও করেনি তারা। আমাদের তদন্ত কমিটি কাজ করছে, তদন্ত শেষ হলে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে

ইত্তেফাক/ ইআ