নিজেকে ভার্জিন দাবি করলেন সালমান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৬

সালমান খান বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিয় এবং বিখ্যাত অভিনেতাদের একজন। তিনি শুধুমাত্র তার ব্লকবাস্টার সিনেমার জন্যই শিরোনামে থাকেন না। জনপ্রিয় এ অভিনেতা প্রেম-বিয়ে নিয়েও প্রায়ই খবরে আসেন। করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’- এ দাবাং অভিনেতা একটি চমকপ্রদ তথ্য প্রকাশের মাধ্যমে সমগ্র বিশ্বকে চমকে দিয়েছিলেন এ অভিনেতা।

কফি উইথ করণের ৪র্থ সিজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান। সেসময় করণ জোহর সালমান খানকে জিজ্ঞেস করেছিলেন, তিনি ভার্জিন কিনা?

প্রশ্নের জবাবে সালমান স্বীকার করেছেন তিনি আসলেই ভার্জিন। নিজেকে বিয়ের জন্য বাঁচিয়ে রাখছেন। একই পর্বে অভিনেতা স্বীকার করেছেন যে তিনি এখনো সিংগেল। তার জীবনে উপযুক্ত জীবনসঙ্গিনীর আগমনের জন্য অপেক্ষা করছেন।

সালমান খান-করণ জহর। ছবি: সংগৃহীত

এটিই প্রথমবার নয় যখন সালমান তার ব্যক্তিগত সম্পর্কের কথা বলেছেন। কফি উইথ করণের একশোতম পর্বে ভাই আরবাজ এবং সোহেলের সাথে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সালমান। সেখানে র্যাপিড ফায়ার রাউন্ডের সময় আরবাজকে এক মাসের ‘নো সেক্স’ চ্যালেঞ্জের জন্য একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বলতে বলা হয়েছিল। অভিনেতা তখন সালমানের দিকে তাকালেন এবং হাসিতে ভেঙে পড়েন।

এরপর করণ সালমানকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তাহলে, আপনি এখনো ভার্জিন?’ তখন সালমান বলেন, ‘হ্যাঁ, কিছুই পরিবর্তন হয়নি!’ মজা করে বলেন, ‘তুমিও তাই!’ এর জবাবে করণ বলেন, ‘আমি সবসময় ছিলাম।’

সম্প্রতি সালমান খান ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির পরিচালনায় রয়েছেন মনীষ শর্মা। সিনেমায় সালমানের সাথে জুটি বেঁধে কাজ করছেন সদ্য বিবাহিতা ক্যাটরিনা কাইফ।

ইত্তেফাক/বিএএফ