লঞ্চে অগ্নিকাণ্ড: মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় লঞ্চের মালিক হামজালাল শেখসহ আট জনের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার নৌ পরিবহন আদালত। তাদের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ পরিবহন আদালতের বিচারক জয়নাব বেগম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার আসামিরা হলেন, লঞ্চের মালিক হামজালাল শেখ, মাস্টার ইনচার্জ মো. রিয়াজ শিকদার, ড্রাইভার ইনচার্জ মো. মাসুম বিল্লাহ, মাস্টার মো. খলিলুর রহমান ড্রাইভার আবুল কালাম, মো. শামীম আহাম্মেদ, মো. রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি।

একইসঙ্গে লঞ্চটির ফিটনেস সনদ, নিবন্ধন ও মাস্টার-ড্রাইভারদের সনদও স্থগিত করেছেন আদালত। 

ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে ৪১ জনের প্রাণহানি ঘটে।

 

ইত্তেফাক/জেডএইচডি