ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১০:৫২

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা, ৩২৭ গ্রাম ৮৪০ পুরিয়া হেরোইন, দুই কেজি ৩৩৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।

 

ইত্তেফাক/এমএএম