স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ‘এসো মিলি সবাই বিজয়ের উল্লাসে’ শিরোনামে প্রবাসীদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে পর্তুগাল বাংলা প্রেসক্লাব।
রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানী লিসবনের স্থানীয় মাল্টি কালচার একাডেমির হল রুমে এই আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় এবং সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী। পাশাপাশি বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি জহিরুল ইসলাম মুন, এফ আই রনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল আহসান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এস খান ফাহিম, নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ তানভীর।
আলোচনায় বক্তাগন স্বাধীনতার থেকে বিজয় অর্জনের দীর্ঘ ৯ মাসের মুক্তিযোদ্ধার সময়ের গুরুত্ব ও তাৎপর্য সেই সঙ্গে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য আগত অতিথিদের মাঝে উপস্থাপন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে নতুন প্রজন্মের শিশু কিশোর এবং কমিউনিটির ব্যক্তিবর্গদের নিয়ে বিজয়ের ৫০ কেক কাটার মাধ্যমে সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই লাল সবুজের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলাদেশের শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তারপর নাচ এবং দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অতিথিদের পুরো অনুষ্ঠান জুড়ে মাতিয়ে রাখা হয়।
অনুষ্ঠানে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মনা ব্যক্তিবর্গ পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ রানা তাসলিম উদ্দিন, জহিরুল ইসলাম জসিম, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, রাজিব আল মামুন, রনি হোসাইন, তানভীর আলম জনি প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ জাহান, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, সদস্য হাসান কোরাইশী। আগত অতিথিদের উদ্দেশ্যে দেশীয় হরেক রকমের পিঠা পায়েসসহ রাতের খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
