ইরানের হুঙ্কার 

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:৫৫

শত্রুদের উদ্দেশ্যে হুঁশিয়ার বার্তা দিল ইরান। মঙ্গলবার ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, শত্রুরা যেন ইরানের শক্তি পরীক্ষা করার চেষ্টা না করে। ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যে মূল্য দিতে হবে শত্রুরা তা বহন করতে পারবে না।

গোলাম আলী রাশিদ বলেন, শত্রুরা যদি সামান্যতম ভুল করে তাহলে তাদেরকে সঠিক সময় এবং উপযুক্ত স্থানে সুচিন্তিত জবাবের মুখে পড়তে হবে। শত্রুদের জানা উচিত- আমরা সবসময় তাদেরকে পর্যবেক্ষণ করছি। আমরা প্রস্তুত এবং এটি নিশ্চিত যে, তারা যে লক্ষ্য অর্জন করতে চায় তার তুলনায় তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে।

ইরানের এই জেনারেল আরো বলেন, শত্রুদের এটা বিশ্বাস করা উচিত যে, ইরানের সামরিক শক্তি শত্রুদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে যখন সামরিক উত্তেজনা বাড়ছে তখন ইরানের জেনারেল রাশিদ এমন বক্তব্য দিলেন। 

ইত্তেফাক/এসআর