রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:৩২

রাজধানীতে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারদের কাছ থেকে ১০ হাজার ৫৪৫ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

ইত্তেফাক/কেকে