বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের তৃণমূলের ৩০ লাখ নারীর ভাগ্য বদলে গেছে পোশাক শিল্পের কারণে। এ শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেও বড় অবদান রাখছে।
স্বাধীনতার ৫০ বছর এবং বিজিএমইএর ৪০ বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক শিল্প নিয়ে আলোচনা হলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির কথা বলা হয়। আমি বলব, আমরা কেবল অর্থনীতিকে সমৃদ্ধ করিনি। ৩০ লাখ গ্রামীণ নারীর কর্মসংস্থান করেছি। এই শিল্পের কারণে তাদের জীবন বদলে গেছে।
দেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদানের কথা তুলে ধরে বিজিএমই’র সাবেক এই সভাপতি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের যে শক্ত অবস্থান তৈরি হয়েছে, এর পেছনে এই শিল্পের অবদান রয়েছে। পোশাক শিল্প দিয়ে বর্হিবিশে^ আজ বাংলাদেশকে নতুনভাবে চেনে। বাসস
