হংকংয়ে ছয় সাংবাদিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) হংকংয়ের অনলাইন খবরের পোর্টাল স্ট্যান্ড নিউজের অফিসে তল্লাশি চালায় পুলিশ। পাশাপাশি সাংবাদিকদের বাড়িতেও তল্লাশি চালানো হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযোগ, খবরের নামে দেশবিরোধী লেখা প্রকাশ করা হচ্ছিল। ওয়ারেন্ট নিয়েই তাদের দপ্তরে যাওয়া হয়েছিল। ছয় সাংবাদিকের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। কয়েকজন ওই পোর্টালের সাবেক।
সাংবাদিক গ্রেপ্তার হওয়ার পর হংকং জুড়ে নতুন করে প্রতিবাদের ঝড় উঠেছে। চীন যে নতুন আইন তৈরি করেছে, তা নিয়ে ফের সরব হয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা।
এর আগেও সাংবাদিক এবং খবরের কাগজের সম্পাদককে গ্রেফতার করা হয়েছে হংকংয়ে। চীনের বিরুদ্ধে মুখ খুললেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
