চেয়ারম্যান প্রার্থী পেলেন ২৬ ভোট!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৫২

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেত্রকোনার  খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন মাত্র ২৬ ভোট। রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এই ভোট পান তিনি।  খালিয়াজুরী উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।  

মাত্র ২৬ ভোট পাওয়া ওই চেয়ারম্যানপ্রার্থীর নাম সুধন চন্দ্র সরকার। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যানপদে প্রার্থী হন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা  আরও জানান, ওই ইউনিয়নে মোট ভোট ১৫ হাজার ৩৩২। এর মধ্যে কাস্টিং হয়েছে ১০ হাজার ২১ ভোট। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কাস্টিং ভোটের আট ভাগের একভাগ ভোট না পওয়ায় এই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।    
 

ইত্তেফাক/এনই