দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাবমেরিনের ধ্বংসাবশেষ পেলেন গ্রিক ডুবুরিরা 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজিয়ান সাগরে মিত্র বাহিনীর হামলায় ডুবে যাওয়া একটি ইতালিয়ান সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন গ্রিসের ডুবুরিরা। প্রায় ৮০ বছর পর ‘জানতিনা’ নামের সাবমেরিনটি পাওয়া যায়।  

গ্রিক দ্বীপ লেরোস থেকে ৪৮ নাবিক নিয়ে রওয়ানা দেওয়া সাবমেরিনটি ১৯৪১ সালের ৫ জুলাই ব্রিটিশ সাবমেরিন এইচএমএস টরবে থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে যায়। গত মাসে সাবমেরিনটির ধ্বংসাবশেষ খুঁজে পান গ্রিসের অন্যতম সেরা ডুবুরি কোসটাস থোকটারাইডস এবং তার দল। মাইকোনো দ্বীপের দক্ষিণে পানির ১০৩ মিটার নিচে এটি পাওয়া যায়।  

এটি শনাক্ত করতে দূর থেকে নিয়ন্ত্রিত যান ব্যবহার করা হয়। আরওভি সুপার একিলিস নামের এই যানটি ধ্বংসাবশেষটির বিস্তারিত দৃশ্য ধারণ করতে সক্ষম হয়।  

ইত্তেফাক/ ইআ