রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার (২৯ ডিসেম্বর)) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬৬৮৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ২ লিটার দেশীমদ, ৬১টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা রুজু হয়েছে।
ইত্তেফাক/কেএইচ
