নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি চলছে। রাজধানীর বিমানবন্দরের বিপরীতে কাওলাতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত ক্যাম্পাসে স্প্রিং সেমিস্টার-২০২২ এ ভর্তি শুরু হয়েছে। ভর্তি আগামী ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
দেশপ্রেম, ভাষার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ এবং জাতীয়তাবোধের চেতনা থেকে বিশ্ববিদ্যালয়টিতে বাংলা বিভাগ চালু করা হয়। অত্যন্ত যত্ন ও স্বচ্ছতার সঙ্গে দক্ষ ও গুণী নেতৃত্বে বিভাগটির মানগত অবস্থান ঠিক রেখে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অসামান্য ফল অজর্নকারী ও উচ্চতর গবেষণা সম্পন্ন শিক্ষকরা কর্মরত রয়েছেন। এসব শিক্ষকরা ভাষা ও সাহিত্য জ্ঞানকে ভাষাবিজ্ঞানের বিজ্ঞান মনস্কতা ও ভাষাগত শুদ্ধতা এবং সাহিত্যের বোধ, রস ও মননশীলতার সমন্বয়ে ঢেলে সাজিয়ে সময়োপযোগী করে শিক্ষা প্রদান করছেন।
ইতোমধ্যেই বিভাগের স্নাতকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থীরা বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন, প্রকাশনা ও শিল্পসহ বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের উল্লেখযোগ্য অবস্থান তৈরিতে সক্ষম হয়েছেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অনলাইন কার্যক্রম ও সরাসরি শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে অসামান্য ফল অর্জন করে এগিয়ে যাচ্ছেন।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমবোধকে জাগরিত ও সমৃদ্ধ সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ভাষা আন্দোলন, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন।
এছাড়া নিজস্ব সংস্কৃতির ধারক নববর্ষ বরণ, বসন্ত বরণ, নবান্ন উৎসব ইত্যাদি আচার-অনুষ্ঠান পালন করা হয়। শিক্ষার্থীদের মননশীলতাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন বিভাগীয় জার্নাল। পাশাপাশি প্রকাশিত হচ্ছে ওয়েব ম্যাগাজিন ও সাহিত্য পত্রিকা।
শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়তে নিয়মিত চলছে কবিতা পাঠের আসর, সৃজনশীল ও প্রাতিষ্ঠানিক রচনার প্রশিক্ষণ, বাংলা বানান ও উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ, প্রযুক্তিগত ও আন্তর্জাতিক ভাষাগত প্রশিক্ষণ। একইসঙ্গে সমসাময়িক বিষয়য়ের ওপর অংশগ্রহণমূলক আন্তর্জাতিক সেমিনার ও প্রদর্শনীসহ ক্যারিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলছে নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
