ভাঙনের গল্প 

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯:৪৮

প্রতিবছরই তারকাদের বিয়ে-বিচ্ছেদ নিয়ে সরগরম থাকে বিনোদন জগৎ। তুমুল আলোচনা তৈরি করে বিয়ে করেও অনেক তারকাই একসঙ্গে থাকতে পারেননি। ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটা তেমনই কয়েকজন তারকাকে নিয়ে এই আয়োজন-

জাইন মলিক ও গিগি হাদিদ

জাইন মলিক ও গিগি হাদিদ
ব্রিটিশ গায়ক জাইন মালিক ও আমেরিকান মডেল গিগির বিচ্ছেদ হয়েছে ২০২১ সালে। বিচ্ছেদের কারণ হিসেবে তাদের সম্পর্কের টানাপোড়েনকে সামনে আনা হয়। মাত্র ২ বছর একসঙ্গে থাকার পর তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এই দম্পতি। তাদের এক কন্যা সন্তান রয়েছে।

শন পেন ও লেইলা জর্জ

শন পেন ও লেইলা জর্জ
২০২০ সালের জুলাই মাসে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। তবে বিয়ের ১ বছর যেতে না যেতেই ১৫ অক্টোবর গাসলিট তারকা শন থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী লেইলা।

মিগুয়েল ও নাজানিন মান্ডি

মিগুয়েল ও নাজানিন মান্ডি
গায়ক মিগুয়েল ও তার মডেল স্ত্রী ১৭ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে ২০১৮ সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালির হামিংবার্ড নেস্ট রাঞ্চে বিয়ে করেন এ দম্পতি। ৩ বছরের ও কম সময় সংসার করার পর ২০২১ সালের সেপ্টেম্বরে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।

টারিন ম্যানিং ও অ্যান ক্লাইন
নানা নাটকীয়তার পর টারিনের সঙ্গে বাগদান সারেন ক্লাইন। ২০২১ সালের জুন মাসে বাগদান হয় তাদেরা। বাগদানের পর টারিন অনুভব করেন সম্পর্কটি দীর্ঘমেয়াদে কাজ করবে না। তাই তিনি বিচ্ছেদ চান। অবশেষে অক্টোবরে তারা আলাদা হয়ে যান।

ক্যামিলা ক্যাবেলো ও শন মেন্ডেস

ক্যামিলা ক্যাবেলো ও শন মেন্ডেস
২ বছরেরও বেশি সময় একসঙ্গে কাটানোর পর ২০২১ সালের ১৭ নভেম্বর এই জুটি তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে নিজেদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বলে জানান তারা।

মেগান গুড ও ডিভন ফ্র্যাঙ্কলিন
এই অভিনেত্রী ও প্রযোজক জুটি ২০১২ সালের জুন মাসে বিয়ে করেন। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর ২০২১ সালের ২১ ডিসেম্বর যৌথ বিবৃতিতে তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ২০২১ সালে ক্রিশেল স্টউস ও জেসন ওপেনহেইম, ডেভিড অরটিজ ও টিফানি অর্টিজ, হোসে সান মিগুয়েল জুনিয়র ও রাচেল গর্ডিলো, রাকেল লেভিস ও জেমস কেনেডি, অ্যান্টনি রামোস ও জেসমিন সেফাস জোন্স, এভলিন করমিয়ার ও ডেভিড ভাজকুয়েজ জারমেনো, অ্যারন কার্টার ও মেলানি মার্টিন, ভ্যালেরি বার্টিনেলি ও টম ভিটালে, বেনেট কির্সনার ও অ্যামেলিইয়া ফাটসি, তাইশিয়া অ্যাডামস ও জ্যাক ক্লার্ক, ক্যাথরিন ডেনিস ও ক্লেব রাভেনেল, সাইমন বেকার ও লরা মে গিবসসহ অনেকেই বিচ্ছেদের পথে হেঁটেছেন।

ইত্তেফাক/কেকে