ওমিক্রন পরিস্থিতি নিয়ে নিয়ে বৈঠক সন্ধ্যায়

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩:০৯

করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসবে আন্তঃমন্ত্রণালয়।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ বৈঠক হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। অন্যান্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দ্রুততার সাথে ওমিক্রন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও গত ১১ ডিসেম্বর প্রথম দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়।

ইত্তেফাক/এমএএম