এটাই কি গুণ্ডাদের পাকিস্তান: ইমরানের সাবেক স্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খানের গাড়িতে রবিবার (২ জানুয়ারি) রাতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এর পেছনে ইমরানের হাত আছে বলে অভিযোগ করেছেন রেহাম।

রেহাম খানের টুইটার পোস্ট।

ঘটনার পর পরই আতঙ্কিত রেহাম টুইটে বলেন, ‘ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতি এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন।’ ‘আমি পাকিস্তানে সাধারণ পাকিস্তানিদের মতো বাঁচতে এবং মরতে চাই। এটা কাপুরুষোচিত হামলা। শহরের প্রধান মহাসড়কে এই হামলার জন্য সরকারকে জবাবদিহি করতে হবে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by H Pakistan (@hellopakistan)

তবে এ ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন তার সাবেক স্বামী তথা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে। রেহাম লিখেছেন, ‘এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান। কাপুরুষ, গুণ্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!’

২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন সাংবাদিক ও সাবেক টিভি সঞ্চালক রেহাম খান। তাদের বিচ্ছেদ হয় ২০১৫ সালে ৩০ অক্টোবর। 

ইত্তেফাক/এএইচপি