সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে একটি মৃত ডলফিন (শুশুক) ভেসে উঠার ১২ ঘণ্টা পর আরেকটি মৃত ডলফিন পাওয়া গেছে।
সোমবার দুপুরে তুরাগ নদীর আশুলিয়া ফেলাঘাট এলাকায় মৃত শুশুকটি দেখতে পেয়ে তীরে উঠিয়ে আনেন স্থানীয়রা। শুশুকটির ওজন প্রায় ৫ মণ। এর আগে গত রবিবার বিকেলে তুরাগ নদীর আশুলিয়া বাজারঘাট এলাকায় থেকেও ভাসমান মৃত ৫ ফুট লম্বা ৩ মণ ওজনের শুশুক উদ্ধার করেছিল জেলেরা।
স্থানীয়রা জানান, রবিবার বিকেলে তুরাগ নদের আশুলিয়া বাজারঘাটে মাছ ধরছিলেন কিছু জেলে। এ সময় বিশাল আকারের ডলফিনটিকে মৃত ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে জালের মাধ্যমে ডলফিনটি তীরে তুলে আনা হয়। এরপর সোমবার দুপুরে তুরাগ নদে আশুলিয়ার ফেলাঘাট এলাকায় মৃত আরেকটি শুশুক ভাসতে দেখে স্থানীয়রা। পরে জেলেদের সহায়তায় শুশুকটি তীরে উঠিয়ে আনা হয়।
সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার বলেন, পদ্মা ও যমুনা নদীতে এক সময় শুশুকের অভয়াশ্রম ছিল । মূলত এরা স্তন্যপায়ী জাতীয় প্রাণী। তবে এই অঞ্চলে গত ১০-১৫ বছরের মধ্যে এ রকমের শুশুক দেখা যায়নি। গবেষকদের কাছে শুশুক দুটি পাঠানো হচ্ছে।

প্রতিবেশীকে ফাঁসাতে মাকে খুন