ভারতে ৭ দিনে ওমিক্রনে শনাক্ত বেড়েছে ৪৩১%

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৮:১৮ পিএম

ভারতে দ্রুত বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে গত সাত দিনে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪৩১ শতাংশ। করোনা সংক্রমণের এই ঊর্ধগিতির শীর্ষে রয়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭৭ জন।