অসুস্থ ছেলের পাশে না থাকতে পেরে হাসপাতালে শুয়ে কাঁদছেন শাবনূর

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২০:৪৯

বাংলা সিনোমার এক সময়য়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের করোনা আক্রান্ত হয়েছেন। এ খবর ইতিমধ্যে জেনে গেছেন তার ভক্তরা। তিনি অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন। শনিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু করোনা আক্রান্ত হয়েছে তার ছেলে আইজান।

মা হয়েও এ অবস্থায় ছেলের পাশে থাকতে পারছেন না বলে ভীষণ মর্মাহত শাবনূর। হাসপাতালে আইসুলেশনে থেকে কাঁন্নাকাটি করছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূর লিখেছেন, ‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার এক দিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও করোনা ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু হাসপাতালে থাকায় আমি তার পাশে থাকতে পারিনি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’

শাবনূর ও তার ছেলে আইজান। ছবি: সংগৃহীত

পাঁচ দিন ধরে পিঠের ব্যথায় ভুগে গত ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। করোনাসহ আরও বেশ কিছু পরীক্ষাও করান তিনি। হাসপাতালের কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত। হঠাৎ এ খবরে বিস্মিত ও হতবাক তার পরিবারের সবাই। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর বুধবার সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হন।

পরিবার নিয়ে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি নিয়মিত বাংলাদেশে যাওয়া-আসা করেন।

ইত্তেফাক/বিএএফ