টিকেট নেই, যাত্রীকে পুলিশের বেধড়ক পিটুনি 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০০:৩১

টিকেট কাটেননি, এভাবেই উঠেছেন ট্রেনে। এমন অভিযোগে যাত্রীকে বারবার লাথি দিতে থাকেন এক পুলিশ। ভারতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। 

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় রাগান্বিত এক পুলিশ কর্মকর্তা অসহায়ভাবে ট্রেনের ফ্লোরে বসা এক যাত্রীকে আঘাত করছেন। পুলিশ এরপর ওই ব্যক্তিকে লাথি দেন এতে ফ্লোরে পরে যান ওই ব্যক্তি। ওই ঘটনার সময় পাশে ছিলেন আরো এক পুলিশ এবং রেলওয়ে কর্মকর্তা। 

গত রবিবার মাভ্যালি এক্সপ্রেসে ঘটেছে এই ঘটনা। 

জানা যায়, ওই পুলিশ টিকেট চেক করতে কান্নুর থেকে উঠেন। অভিযোগ, টিকেট দেখাতে না পারায় তিনি ওই ব্যক্তিকে মারধর করেন। ওই ঘটনার ভিডিও নিয়ে ইতোমধ্যে দেশটির সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। ওই পুলিশসহ পাঁশে দাঁড়িয়ে থাকা আরেক পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। 

এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসরকার। তথ্যসূত্র: এনডিটিভি 

ইত্তেফাক/এসআর