গাজীপুর মহানগরের সালনার একটি গার্মেন্টস কারখানার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১১টার দিকে মহানগরের দক্ষিণ সালনা এলাকার মন্ত্রীবাড়ি সড়কে এম এন্ড ডি এম গ্রুপের কারখানার গুদামে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, রাত পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরের সালনা এলাকায় এম এন্ড ডি এম গ্রুপের কারখানার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
