প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা যারা দেন নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন পাশ করতে যাচ্ছে ফ্রান্স। এ কারণে দেশটির মন্ত্রীদের হত্যার হুমকি দিচ্ছেন টিকা বিরোধীরা। দেশটির মন্ত্রীরা এমনটি জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকার একটি আইন পাশ করতে চাচ্ছে যেখানে সরকারি বিভিন্ন জায়গায় এবং পরিবহনে যেতে চাইলে টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। আশা করা হচ্ছে এই সপ্তাহে এক ভোটের মাধ্যমে এই আইন পাশ করা হবে। তবে এই ঘটনায় দেশটির টিকা বিরোধীরা বেজায় নারাজ।
গত রবিবার দেশটির পার্লামেন্টের সদস্য এগ্নেস ফারমিন লে বোদো এক মেইল টুইট মেইল করেন। জানান, ওই আইন পাশ করতে সমর্থন জানায় তাঁকে ক্রমাগত হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের গণতন্ত্র হুমকির মুখে।
বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাতকারে ফারমিন বলেন, হত্যার হুমকির রিপোর্ট পুলিশকে করেছেন এবং ভাক্সিন পাসে তার সমর্থন দিতে তিনি পিছপা হবেন না।
দেশটির হরিজন পার্টির আরেক এমপি নাইমা মউচউ তাঁকে যে ইমেইলে হত্যার যে হুমকি দেওয়া হয়েছে তার স্কিনশটসহ টুইট করেছেন।
সোমবার পার্লামেন্টে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এসব হত্যার হুমকির এবং ভ্যাকসিন বিরোধীদের 'স্বার্থপরতার' নিন্দা করেছেন।
গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, ভ্যাকসিন আইন পাশ নিয়ে নির্বাচিত কর্মকর্তাদের সুরক্ষা আরো জোরদার করবে পুলিশ।
ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সের করোনা টিকা দেওয়ার হার সবচেয়ে বেশি। অন্তত ৯১ শতাংশ প্রাপ্ত বয়স্ক লোককে টিকা দেওয়া হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি
