কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহিদা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় স্বামী আবুবকর সিদ্দিককে (৩৮) আটক করেছে পুলিশ। ঘটনার সময় বাঁধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছে শাহিদার কন্যা ও মা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে পাইকেরছড়া ইউনিয়নের চর-পাইকেরছড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কাঠ ব্যবসায়ী আবুবকর সিদ্দিক (৩৮) এর সাথে একই গ্রামের শাহিদা বেগমের বিয়ে হয়। তাদের তিন কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিন থেকে আবুবকর ঘর জামাই হিসাবে শশুড় বাড়িতে থাকতো। মঙ্গলবার রাত ৩ টার দিকে পারিবারিক কলহের কারণে সিদ্দিক প্রথমে তার স্ত্রীকে হাতুরি দিয়ে মাথায় পেটালে সে লুটিয়ে পরলে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এসময় চিৎকারে তার মেয়ে সুমাইয়া (৯) ও শাশুড়ি মরিয়ম বেগম (৫০) এসে বাঁধা দিলে তাদেরকেও ছুরিকাহত করে ঘাতক পালিয়ে যায়। তারা বর্তমানে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে আবুবকর মাদকসেবী ছিলো এবং তার স্ত্রীকে সন্দেহ করতো। একারণে দীর্ঘদিন থেকে তারে মধ্যে কলহ চলে আসছিলো।
ওসি আলমগীর হোসেন জানান, অভিযান চালিয়ে সকালে ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
