শৈত্যপ্রবাহে কাঁপছে ফুলবাড়ী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪:২৪

দিনাজপুরের ফুলবাড়ীতে তীব্র শীত আর শৈত্যপ্রবাহে জনজীবন অস্বাভাবিক হয়ে পড়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তীব্র শীত আর শৈত্যপ্রবাহের কারণে বেকার হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। শৈত্যপ্রবাহের কারণে স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। 

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার দিনাজপুরে তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ এবং বাতাসের বেগ ছিল প্রতি ঘণ্টায় ৬ কিলোমিটার। 

পঞ্চগড় জেলায় শৈত্যপ্রবাহের কারণে আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়াসহ শৈত্যপ্রবাহ বেড়েছে বলে জানান মো. তোফাজ্জল হোসেন। 

ইত্তেফাক/এএএম