গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ঢাকার ২ জন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি। চলতি বছর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ জন। গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপতালে বর্তমানে ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকাতে আছেন ২৯ জন। বাকি ১৮ জন অন্য বিভাগে।
