ইসলামাবাদের একটি বিশ্ববিদ্যালয়ে দুটি ভিন্ন গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এই ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা নিউজ এক প্রতিবেদনে জানায়, ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, কয়েকজন যুবক হঠাৎ লাঠি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসে এবং আক্রমণ করে।
সামা নিউজের ধারণকৃত কিছু ভিডিওতে ছাত্রদের ধস্তাধস্তি করতে ও একে অপরকে লাথি-ঘুষি মারতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের সূত্রমতে, গত সপ্তাহে কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনারই জের ছিলো এটি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রমহলে কোনোভাবেই এমন অসুস্থ রাজনীতি সহ্য করবে না। দোষীদের খুঁজে যথাযথ শাস্তির ব্যাবস্থার দাবী জানান তিনি। এএনই।
