নওগাঁয় ট্রাকের ধাক্কায় মতিউর রহমান (১৮) ও নাইদুল ইসলাম (১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার বাবলাতলির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে মতিউর রহমান ও নাইদুল ইসলাম নওগাঁ শহরের দিকে আসছিলেন। বাবলাতলির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মতিউর রহমান নিহত হন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে নাইদুল ইসলাম মারা যান।
নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, ট্রাকটি জব্দ করা সম্ভব হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪৪ ছাত্রের বিষয়ে সিদ্ধান্ত বুধবার