৮ম ধাপে যেসব ইউপিতে ভোট

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০১:৫২

অষ্টম ধাপে আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি এই আটটি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৮টায় অষ্টম ধাপের এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী,  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৬ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ জানুয়ারি। নির্বাচনে আপিল দায়েরের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ জানুয়ারি। ২৫ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। ১০ ফেব্রুয়ারি ভোট  অনুষ্ঠিত হবে। অষ্টম ধাপে সবগুলো ইউপিতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ঘোষিত তফসিল

যেসব ইউনিয়নে ভোট
অষ্টম ধাপে যে আটটি ইউপিতে ভোট নেওয়া হবে সেগুলো হলো— কেরানীগঞ্জের তারানগর, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ও নলচিঁড়া, সুবর্ণচর উপজেলার চর জব্বর ও চর জুবলি, ভোলার লালমোহন উপজেলার বদরপুর এবং ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর।

 

ইত্তেফাক/ইউবি