ভারতের চলছে করোনাভাইরাসে তৃতীয় ঢেউ। প্রতিদিন খবর আসছে বলিউড তারকাদের আক্রান্ত হওয়ার খবর। এবার স্ত্রী ও ছেলেসহ করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট সনু বলেছেন, তিনি বর্তমানে পরিবারের সঙ্গে দুবাইতে আছেন। একটি শোয়ের শুটিংয়ে তার ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল। কিন্তু, কোয়ারেন্টিনে থাকার কারণে তিনি যেতে পারবেন না।
তিনি আরও বলেছেন, বেশ কয়েকবার পরীক্ষা করার পরেও তিনি পজিটিভ হয়েছেন। তার মৃদু উপসর্গ আছে।
Sonu Nigam says 'it's a happy Covid family' as he tests positive with wife, son in Dubaihttps://t.co/flN9FRDoEK
— HT Entertainment (@htshowbiz) January 5, 2022
তিনি বলেছেন, আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বর্তমান ভ্যারিয়েন্টটি কিছুটা দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু, ভয় পাবেন না। আমার থিয়েটারের মানুষদের জন্য খারাপ লাগছে। চলচ্চিত্র নির্মাতাদের জন্য খারাপ লাগছে। কারণ গত ২ বছরে আমাদের সব কাজে করোনার প্রভাব পড়েছে।
এর আগে, প্রেম চোপড়া, দেলনাজ ইরানি, জন আব্রাহাম এবং স্ত্রী প্রিয়া রুঞ্চাল এবং প্রযোজক একতা কাপুরের করোনা শনাক্ত হয়েছে।
