জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হক ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রিজাইডিং অফিসার জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আতাউর রহমান আরও জানান, এই ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
