মাছের ঘের থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৬:৫৪

চট্টগ্রামের লোহাগাড়ায় মাছের ঘেরে টিনের ঘর থেকে মুহাম্মদ জাহেদ নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি)  দুপুরে পূর্ব লোহাগাড়া-কলাউজান সীমান্তের হাজী পাড়া থেকে এই লাশ উদ্ধার করা হয়৷ লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের বাবা সিএনজি চালক মো. শাহ আলম জানান, জাহেদ চট্টগ্রাম শহরে দর্জির কাজ করতো।  মঙ্গলবার রাতে বাড়ি আসে।  ঘটনার দিন সকালে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুর ১ টার দিকে বাড়িতে খবর আসে জাহেদের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। 

ওসি জানান, দুপুর ১ টার দিকে জাহেদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এনই