ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৭:৫৭


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতেই দুইজন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৪৮ জন।

গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৮১ জন। মৃত্যু হয়েছ ১০৫ জনের।

 

ইত্তেফাক/এনএ