মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই স্থগিত করা হলো সিয়াম আহমেদ ও পূজা চেরীর আলোচিত চলচ্চিত্র ‘শান’। করোনা পরিস্থিতি নেতিবাচক দিকে যাওয়ায় ৭ জানুয়ারি ছবিটির মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন।
পরিস্থিতি স্বাভাবিক না হলে এটি আপাতত মুক্তি পাবে না। নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।
এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ছবিটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।
ইত্তেফাক/বিএএফ

